জামালপুরে শিশু অপহরণ মামলায় ইউপি মহিলা সদস্য গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে শিশু অপহরণ মামলায় ইউপি মহিলা সদস্য গ্রেফতার
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩



জামালপুরে শিশু অপহরণ মামলায় ইউপি মহিলা সদস্য গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অপহরণ মামলায় মেষ্টা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রীনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজীপুর বাজার এলাকা থেকে থেকে তাকে গ্রেফতার করে সরিষাবাড়ী থানা পুলিশ।

গত মঙ্গলবার (১১ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে অপহরণ মামলায় মহিলা মেম্বার রীনাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার এসআই শিব্বির আহমেদ।

এজাহার ও পারিবারিক সুত্রে জানা যায়, গত(৮ জুন) সরিষাবাড়ী উপজেলার কাশারিপাড়া এলাকার মো: সরাফত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকের বড় মেয়ের শাশুড়ী মারা যায়। পরিবারের সবাই লাশ দাফনের ব্যস্ত থাকার সুবাদে দুপুর ১২ টায় আবু বক্করের ১৩ বয়সী মেয়েকে মহিষা বাদুরিয়া এলাকার রায়হান শেখের ছেলে মো: পিয়াস ( ২৫) সহ মামলার অন্যান্য আসামীদের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়। এ ছাড়াও ইতিপূর্বে একই এলাকায় আরো ২ জনকে মেয়েকে পিয়াস অপহরণ করে নিয়ে ৩ দিন পর পরিবারের কাছে বুঝিয়ে দেয় বলে তথ্য পাওয়া যায়।

পরে মেয়ের বাবা মো: আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে সরিষাবাড়ী উপজেলার মহিষাবাদুরিয়া এলাকার রায়হান শেখের ছেলে মো: পিয়াস, জামালপুর সদর উপজেলার আরংহাটি গ্রামের আ: জলিল এর স্ত্রী রীনা বেগম, রায়হান শেখের ছেলে বোরহান, মরহুম আবুল শেখের ছেলে রায়হান শেখ @রেহেন আলী, তার স্ত্রী পারুল বেগমসহ অজ্ঞাত ২/৩ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-২০) এর ৭ / ৩০ ধারায় মামলা দায়ের করে। সরিষাবাড়ী থানার মামলা নং – ২৫, তারিখ: ১৬/৬/২০২৩ ইং।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, অপহরণের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে মহিলা মেম্বার রীনাকে গ্রেফতার করা হয়েছে । জামালপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । তবে অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ভিকটিমকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৬:২৮:৪৮   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ