সোনারগাঁয়ে জাতীয় মহিলা পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে জাতীয় মহিলা পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩



সোনারগাঁয়ে জাতীয় মহিলা পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড জাতীয় মহিলা পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সনমান্দি ইউনিয়নের হরহরদী এলাকার আবুল হোসেনের বাড়িতে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহবায়ক সানোয়ারা মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলা প্রধান উপদেষ্টা বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আবুল হোসেন।

এর আগে, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা প্রধান উপদেষ্টা বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকতকে সনমান্দি ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের শত শত সাধারণ জনগণ ও নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং অনেকেই মিসেস ডালিয়া লিয়াকত এর হাতধরে জাতীয় মহিলা পার্টিতে যোগদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা প্রধান উপদেষ্টা ও কাউন্সিলর জাহেদা আক্তার মনির, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা প্রধান উপদেষ্টা জাহানার আক্তার, জাতীয় মহিলা পার্টি আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, সনমান্দি ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ১ ওয়ার্ড আহ্বায়ক খাদিজা বেগম মেম্বার, সনমান্দি ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ২ ওয়ার্ড আহ্বায়ক জেবুন্নেসা আক্তার মিতু,সনমান্দি ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ১ ওয়ার্ডের সদস্য সচিব শিখা আক্তার, সনমান্দি ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ২ ওয়ার্ডের সদস্য সচিব কেয়া মনি, সনমান্দি ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ৩ ওয়ার্ডের সদস্য সচিব মুসলিমা সরকার টুম্পা।

এছাড়াও আর উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া, শাহীন মেম্বার, নাছির উদ্দীন মেম্বার, বদরুজ্জামান বুদু মেম্বার, সাকিব মেম্বার, সাইফুল মেম্বার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০৬   ৪৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ