পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিশাল জয়

প্রথম পাতা » আন্তর্জাতিক » পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিশাল জয়
বুধবার, ১২ জুলাই ২০২৩



পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিশাল জয়

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে গ্রামীণ স্থানীয় সরকারের তিন স্তরেই বড় জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়।

প্রাপ্ত ফলাফলে গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে ৪২ হাজার ১২২টি, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসনের মধ্যে ৫ হাজার ২৬৩টি এবং জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে ৫২৬টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর রাজ্যের প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গ্রাম পঞ্চায়েতে ৯ হাজার ৩০৭টি, পঞ্চায়েত সমিতিতে ৫৭২টি এবং জেলা পরিষদে ১৫টি আসনে জয় পেয়েছে। কিছু কেন্দ্রের ফলাফল এখনও ঘোষণা হয়নি।

সোমবার (১০ জুলাই) ভোট গ্রহণের সময় বেশ কয়েকটি কেন্দ্রে সহিংসতা হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়। মুর্শিদাবাদে একটি ভোট গণনা কেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটে। হাওড়ার একটি কেন্দ্রের কাছে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ।

এক ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গ্রাম বাংলায় তৃণমূলের জয়জয়কার। নির্বাচনে প্রমাণ হয়েছে এই রাজ্যের জনগণের হৃদয়ে শুধু তৃণমূল। তৃণমূলের প্রতি জনগণের ভালোবাসা, আবেগ ও সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই।

বিজেপির অভিযোগ, ভোট গণনার সময় কেন্দ্রগুলোতে বিরোধীদলীয় পরিদর্শকদের প্রবেশে বাধা দিয়েছে ক্ষমতাসীন তৃণমূল। ভোট লুট করার বেপরোয়া চেষ্টা চালিয়েছে তারা। তবে তৃণমূলের দাবি, নির্বাচন চলাকালে সহিংসতায় যারা নিহত কিংবা আহত হয়েছেন তাদের ৬০ শতাংশ তাদের কর্মী-সমর্থক।

বাংলাদেশ সময়: ১২:৪১:৫১   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেন ইস্যুতে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: উইটকফ
আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
চলে গেলেন মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন
সৌদির অনুরোধে ৩ পাকিস্তানি সেনাকে মুক্তি দিল আফগানিস্তান
সৌদিতে দেখা গেছে চাঁদ, রোজা শুরু বুধবার
মালয়েশিয়ায় গ্রেপ্তার ২২৬ জনের ২২২ জন বাংলাদেশি
মঙ্গলবার রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদির
গাজার পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের বেশি অনুদানের ঘোষণা ট্রাম্পের
মরক্কোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
মাহে রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা আমিরাতের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ