স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মৎস্য ও প্রাণিসম্পদ খাত : শ ম রেজাউল

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মৎস্য ও প্রাণিসম্পদ খাত : শ ম রেজাউল
বুধবার, ১২ জুলাই ২০২৩



স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মৎস্য ও প্রাণিসম্পদ খাত : শ ম রেজাউল

স্মার্ট বাংলাদেশ নির্মাণে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ বুধবার সিলেট সার্কিট হাউজে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যয়ের স্মার্ট বাংলাদেশ নির্মাণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে এগিয়ে থাকতে হবে। এ অধিদপ্তরের কর্মকর্তাদের স্মার্ট ভূমিকা রাখতে হবে, স্মার্ট অর্জন করে দেখাতে হবে।
তিনি বলেন, মাছের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। এ খাত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবারের বড় অংশের যোগানের পাশাপাশি এ খাত থেকে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুরুত্ব দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সর্বোচ্চ গুরুত্ব দেন বলে মন্ত্রী উল্লেখ করেন।
দেশের উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সম্মিলিতভাবে দেশের উন্নয়নে সকলকে ভূমিকা রাখতে হবে। মন্ত্রী সিলেট অঞ্চলের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অনেক উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন আছে বলে উল্লেখ করেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার বিশেষ অতিথি ছিলেন। সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. মারুফ হাসান, সিলেট বিভাগীয় মৎস্য দপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন এবং সিলেট বিভাগে কর্মরত মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫২:০৪   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধনে পিআইডি’র ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্য প্রতিমন্ত্রী
জুলাই যোদ্ধাসহ ৩ জনকে রিকশা উপহার প্রধানমন্ত্রীর
বরিশালে নতুন পুলিশ কমিশনারের যোগদান উপলক্ষে মতবিনিময়
হলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির ওপরেই পড়ে : মির্জা ফখরুল
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক
ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান
নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ