ফেনীতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা
বুধবার, ১২ জুলাই ২০২৩



ফেনীতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা

ফেনীতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা। আজ বুধবার সকাল ১০টার দিকে শহরের জহির রায়হান হল মাঠে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলায় স্থান পেয়েছে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ এবং ঔষধি গাছ। প্রদর্শিত হচ্ছে অর্কিড, চেনা-অচেনা ফল এবং ফুলের সৌন্দর্য্যে মনকাড়া পরিবেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন। বক্তব্যে তিনি বলেন, বৃক্ষ ছাড়া আমাদের জীবনকে একটি দিনও কল্পনা করতে পারি না। নগরায়নকে পরিকল্পিত করতে হবে। গাছ কাটার চেয়ে গাছ রোপণ করতে হবে বেশি।
অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দ্বীন মোহাম্মদ, জেলা করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন, নার্সারি মালিকদের প্রতিনিধি আবুবকর সিদ্দিক।
স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো. মাকসুদ আলম। রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন- ফেনী সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন।
আয়োজক সূত্র জানায়, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।

বাংলাদেশ সময়: ১৮:০১:১৬   ৩৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ