ক্রিকেট খেলতে ইংল্যান্ড যাচ্ছেন ১৮ এমপি

প্রথম পাতা » খেলাধুলা » ক্রিকেট খেলতে ইংল্যান্ড যাচ্ছেন ১৮ এমপি
বুধবার, ১২ জুলাই ২০২৩



ক্রিকেট খেলতে ইংল্যান্ড যাচ্ছেন ১৮ এমপি

প্রীতি ম্যাচ খেলতে ইংল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল। এই দলে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীসহ ১৮ এমপি রয়েছেন। খেলায় অধিনায়কত্ব করবেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।

জানা গেছে, আগামী ১৪ জুলাই (শুক্রবার) যুক্তরাজ্য সংসদীয় ক্রিকেট টিমের সঙ্গে প্রীতি ম্যাচটি খেলবে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট টিম।

এ উপলক্ষে মঙ্গলবার (১১ জুলাই) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করেন।

বিদেশ যাওয়ার আগে নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে অনুশীলনও করেছেন এমপিরা।

নাঈমুর রহমান দুর্জয় জানান, সংসদীয় ক্রিকেট টিমের দলীয় অধিনায়ক হিসেবে তিনিই থাকছেন। টিমের অন্য খেলোয়াড়রা হলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি শরীফ আহমেদ, ফাহিম গোলন্দাজ বাবেল, মজিবর রহমান চৌধুরী নিক্সন, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, শিবলী সাদিক, শফিকুল ইসলাম শিমুল, সানোয়ার হোসেন, নুরুন্নবি চৌধুরী শাওন, শেখ তন্ময়, আয়েন উদ্দিন, ফরহাদ হোসেন, জুয়েল আরেং, মহিউদ্দিন ও নিজাম হাজারী।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:১৫   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ