সাতক্ষীরায় ডাবলু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় ডাবলু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩



সাতক্ষীরায় ডাবলু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গোলাম রসুল ডাবলু হত্যা মামলার প্রধান মোশারফ হোসেন মজনুকে (৫১) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১২ জুলাই) রাতে শহরের পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসাপাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির নাম মোশারফ হোসেন মজনু। তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা দক্ষিণপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

সিআইডি জানায়, ২০২১ সালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১৫ ডিসেম্বর রাতে উপজেলার শ্রীউলা গ্রামের কহিনুর সরদারের ছেলে গোলাম রসুল ডাবলুকে (২৮) হত্যা করে মজনু। পরদিন সকালে একই এলাকার রাশেদ সরদারের মৎস্য ঘের থেকে পুলিশ ডাবলুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা হলে চলতি বছরের ১০ জুলাই আদালত সিআইডির কাছে মামলার তদন্তের দায়িত্ব দেয়। এরই প্রেক্ষিতে সিআইডি ইন্সপেক্টর হারুন অর রশিদ ও এসআই আনোয়ার বুধবার সন্ধ্যায় শহরের পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসাপাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

সিআইডি ইন্সপেক্টর হারুন অর রশিদ বলেন, বুধবার রাতে পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসাপাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গ্রেফতার ডাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:০২   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ