ভারতকে হারাতে ১০৩ রান করতে হবে বাংলাদেশের মেয়েদের

প্রথম পাতা » খেলাধুলা » ভারতকে হারাতে ১০৩ রান করতে হবে বাংলাদেশের মেয়েদের
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩



ভারতকে হারাতে ১০৩ রান করতে হবে বাংলাদেশের মেয়েদের

ভারতের বিপক্ষে বিপক্ষে দুই ম্যাচে হেরে এরইমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ও সবশেষ ম্যাচে হারমানপ্রীত কৌরদের ১০২ রানে আটকে দিয়েছে টাইগ্রেস বোলাররা। এবার কাজটা ব্যাটারদের ওপর, লাল সবুজের প্রতিনিধিদের জয়ের জন্য ১০৩ রান করতে হবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ২০ রানের মাথায় ২ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় সফরকারী দল। এরপর জেমিমাহ রদ্রিগেজ ও হারমানপ্রীতের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। দুজনে মিলে গড়েন ৪৫ রানের জুটি। জেমিমাহ ২৮ রান করে বিদায় নিলেও হারমানপ্রীত করেন ৪০ রান।

১৫ ওভার শেষে ৩ উইকেটে ভারতের রান ছিল ৮৬। পরের ওভার থেকেই টাইগ্রেসদের বোলিং নৈপুণ্যে উইকেটের মিছিল শুরু হয় হারমানপ্রীতদের। ইনিংসের শেষ ৪ ওভারে ৬ উইকেট তুলে নেয় তারা, ভারত রান তোলে মাত্র ১২। তাতে ৯ উইকেট হারিয়ে ১০২ রান করতে সক্ষম হয় সফরকারী দল।

বাংলাদেশের হয়ে ১৬ রান খরচায় ৩ উইকেট নেন রাবেয়া খান। সুলতানা খাতুন ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। বাকিদের মধ্যে স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার পান একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৬:১১:০৯   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ