বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, জানে পুরো পৃথিবী : কৃষিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, জানে পুরো পৃথিবী : কৃষিমন্ত্রী
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩



বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, জানে পুরো পৃথিবী : কৃষিমন্ত্রী

‘বাংলাদেশ এখন দানাজাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আর এ বিষয়টি জানে পুরো পৃথিবী’ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (১৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রফিকুল ইসলামের ৯০০ বিঘার আমবাগান পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, মধ্যপাচ্যসহ প্রবাসে থাকা দেশের মানুষগুলো অনেক পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠায়। যা সরকার জনকল্যাণে খরচ করে। আম রপ্তানির মাধ্যমেও বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। বৈদেশিক মুদ্রা অর্জনের ভালো খাত আম। আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে উন্নতজাত উদ্ভাবনে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে চাল ও ধান বেশি উৎপাদনের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেন। এ কারণে আজ আমরা দাবি করছি, বাংলাদেশ এখন দানাজাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আর এ বিষয়টি জানে পুরো পৃথিবী।

এ সময় অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, জেলা পরিষদের চেয়ারম্যান রহুল আমিনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৩   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ