১১ বছর পর ইন্টার মিলান ছাড়লেন গোলরক্ষক হানডানোভিচ

প্রথম পাতা » খেলাধুলা » ১১ বছর পর ইন্টার মিলান ছাড়লেন গোলরক্ষক হানডানোভিচ
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩



১১ বছর পর ইন্টার মিলান ছাড়লেন গোলরক্ষক হানডানোভিচ

১১ বছরের সম্পর্ক শেষ করে ইন্টার মিলান ছেড়ে গেছেন স্লোভেনিয়ান গোলরক্ষক সামির হানডানোভিচ, সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
২০১৯ সালে ইন্টারের অধিনায়ক হিসেবে মনোনীত হানডানোভিচের সাথে জুনে ক্লাবের চুক্তি শেষ হয়ে যাওয়ায় বর্তমানে তিনি ফ্রি এজেন্টে পরিণত হয়েছেন।
এক বিবৃতিতে ইন্টার লিখেছে, ‘ড্রেসিং রুমের নেতা, একজন সাহসী অধিনায়ক হিসেবে সামির হানডানোভিচ সবসময়ই সকলের হৃদয়ে থাকবেন। গত ১১ বছর ধরে যেভাবে সে নেরাজ্জুরিদের গোলবার সামলানোর দায়িত্ব পালন করেছেন তা অতুলনীয়।’
জানুয়ারিতে পেশীর ইনজুরিতে পড়েছিলেন হানডানোভিচ। যে কারনে মৌসুমে মাত্র ১৪টি ম্যাচে মূল দলে খেলেছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচও খেলতে পারেননি। সিমোন ইনজাগির দলের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন আন্দ্রে ওনানা।
৩৮ বছর বয়সী হানডানোভিচ ২০১২ সালে জুলাইয়ে ইন্টারে যোগ দিয়েছিলেন। ২০২০-২১ মৌসুমে সিরি-এ শিরোপা জয়ে তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। একইসাথে দুটি ইতালিয়ান কাপ ও দুটি সুপারকাপও জয় করেছেন। তার অধিনায়কত্বে ইন্টার ২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগ ও ২০১৯-২০ ইউরোপা লিগে রানার্স-আপ হয়েছে।
২০০৪-২০০১৫ সাল পর্যন্ত স্লোভেনিয়া জাতীয় দলের হয়ে হানডানোভিচ ৮০টি ম্যাচ খেলেছেন। তিনবার হয়েছেন স্লোভেনিয়ার বর্ষসেরা ফুটবলার। সর্বোচ্চ ৩২টি পেনাল্টি সেভ করে তিনি ইতালিয়ান সিরি-এ লিগে রেকর্ড ধরে রেখেছেন।
হানডানোভিচের বিদায়ের পর ওনানার ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া নিয়েও গুঞ্জন রয়েছে। এ কারনে শাখতার দোনেস্ক থেকে গোলরক্ষক আনাতোলি ট্রুবিনকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্টার, ইতালিয়ান গণমাধ্যম এমন দাবী জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:২০   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ