আড়াইহাজারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩



আড়াইহাজারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আড়াইহাজারে হাত-পা বাঁধা অবস্থায় রুবেল (৪০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের কপালিয়ারটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেলের গ্রামের বাড়ি নরসিংদী সদর উপজেলার বাটপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত জামাল উদ্দিন। তিনি সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে শ্বশুর ইদ্রিস আলীর বাড়ির পাশে জমি কিনে বসবাস করতেন। এছাড়া তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মহাসড়কের পাশে কপালিয়ারটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় ছিল।

ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে এখানে ফেরে রেখেছে। বুধবার (১২ জুলাই) সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি।

তিনি আরও জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়ে তদন্ত চলছে। এছাড়া এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৫৫   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ