ফতুল্লায় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩



ফতুল্লায় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফতুল্লা থেকে আনোয়ার হোসেন বিন্দু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তার মাসুদ শহরের মাসদাইর লিচুবাগ এলাকার শাহী সাহেবের ছেলে।

বুধবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, কোরবানির চামড়া বেচাকেনা নিয়ে আসামি মাসুদসহ অন্যদের সঙ্গে ঝগড়া হয় ভিকটিম আনোয়ার হোসেন বিন্দুর।

এরই সূত্র ধরে, ২০০৫ সালের ২৬ জানুয়ারি এজাহারনামীয় আসামিরা ভিকটিমকে চাপাতি ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যান। পরবর্তীতে পরিবারের লোকজন খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরই প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। উক্ত হত্যাকাণ্ডের পর থেকে আটক আসামি মাসুদ কৌশলে এনআইডি কার্ডে নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।

আসামির অনুপস্থিতিতেই গত ১১ জুন ২০২৩ তারিখে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিজ্ঞ বিচারক উম্মে সরাবন তহুরা আসামি মাসুদকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২৩:০১:৫৩   ৪৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ