‘জয় বাংলা’ স্লোগান আ.লীগের একক সম্পত্তি নয় : মেয়র আইভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘জয় বাংলা’ স্লোগান আ.লীগের একক সম্পত্তি নয় : মেয়র আইভী
শনিবার, ১৫ জুলাই ২০২৩



‘জয় বাংলা’ স্লোগান আ.লীগের একক সম্পত্তি নয় : মেয়র আইভী

‘জয় বাংলা’ স্লোগান আওয়ামী লীগের একক সম্পত্তি নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, জয় বাংলা বলতে দ্বিধা করবেন না। এটা আমাদের সকলের স্লোগান। জয় বাংলা সকলের। রণাঙ্গনের স্লোগান, কৃষক মজুরের স্লোগান, আমজনতার স্লোগান, আপনার আমার মতো নারীদের স্লোগান। যেই স্লোগান দিয়ে ওই সময় সাহস জোগাতো। সেই স্লোগান দিয়ে একদম মাঠে নেমে পড়বেন। এটা আমাদের সকলের স্লোগান। শুধু আওয়ামী লীগের স্লোগান নয়। দয়া করে এটা মাথার মধ্যে রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

শনিবার (১৫ জুলাই) বিকেলে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নারীপক্ষ আয়োজিত তরুণ নারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ২০৩০ এর আলোকে নারীর অবস্থা ও অবস্থান পরিবর্তনে তরুণ নারীদের সম্পৃক্ততা বাড়ানো এবং তরুণ নারীদের অংশগ্রহণে নারী আন্দোলনকে আরও শক্তিশালী ও বিস্তৃতকরণ করাই ছিল আয়োজিত এই তরুণ নারী সম্মেলনের উদ্দেশ্য।

গত ১৩ জুলাই শুরু হওয়া এই সম্মেলনে সারাদেশের ২০০ তরুণ নারীসহ বিভিন্ন পর্যায়ের ৩০০ জন নারী অধিকারকর্মী অংশগ্রহণ করেন। আজ সম্মেলনের সমাপনী দিনে আলোচনার বিষয় ছিলো ‘৭১’র যে নারীদের ভুলেছি এবং যুদ্ধ সন্তান’।

সম্মেলনে আলোচক হিসেবে বক্তব্য দেন নারীপক্ষ’র সদস্য ড. ফিরদৌস আজীমসহ অনেকে। এতে মুক্ত আলোচনার পাশাপাশি বীরাঙ্গনাদের নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:২০:৫০   ৪৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী
সোনালি আঁশে সর্বোচ্চ মূল্য সংযোজন, দেশ-বিদেশে বাজার সম্প্রসারণই লক্ষ্য - বস্ত্র ও পাট মন্ত্রী
রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ