মাতৃভূমি রক্ষার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী: সেনাপ্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাতৃভূমি রক্ষার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী: সেনাপ্রধান
সোমবার, ১৭ জুলাই ২০২৩



মাতৃভূমি রক্ষার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ মাতৃভূমি রক্ষা করা। এর বাইরে সরকারের নির্দেশনা অনুযায়ী এ বাহিনীর সদস্যরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, পার্বত্য এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযান ও উন্নয়ন কার্যক্রমে সিভিল প্রশাসনকে সহায়তা করে আসছে।

সোমবার (১৭ জুলাই) সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য দেন তিনি।

সেনাপ্রধান বলেন, ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে সরকারের সহায়তায় ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। সে লক্ষ্যে সাংগঠনিক কাঠামো অনুযায়ী সেনাবাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়াও চলমান রয়েছে।’

এ সময় সেনা সদরের আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড লেফটেনেন্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস, মেজর জেনারেল সুলতানুজ্জামান, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুন ও কাদিরাবাদ সেনানিবাসের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনিরুজ্জামানসহ ইঞ্জিনিয়ারিং কোরের অধিনায়করা অংশ নেন।

পরে সেনাপ্রধান ইঞ্জিনিয়ারিং কোরের কার্যক্রম পরিদর্শন এবং একটি গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ সময়: ১৪:৪০:৪৭   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজা হত্যা মামলার আসামি উকিল শেখ গ্রেপ্তার
সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চীফ হুইপ
সরিষাবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আজিম উদ্দিন আর নেই
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ