ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসেনি : ইসি রাশেদা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসেনি : ইসি রাশেদা
সোমবার, ১৭ জুলাই ২০২৩



ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসেনি : ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ভোটের পরিবেশ ভালো, এখন পর্যন্ত তেমন কিছু নজরে আসেনি।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ আসনের ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, ঢাকার বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম। দু’একটা কক্ষ দেখেছি। আইন-শৃঙ্খলা কাহিনী দেখেছি। এজেন্ট একটা প্রার্থীর দেখেছি। প্রিজাইডিং অফিসার বলেছেন- কিছু কিছু তালিকা আসে নাই হয়ত পৌঁছাবে। ভোটের পরিবেশ ভালো তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়মের চক্র দেখিনি। পরিবেশ ভালো।

তিনি বলেন, আমি চলে আসার সময় চার পাঁচ মহিলা সিঁড়িতে দেখলাম, তারা বললো আমরা এজেন্ট। কাগজ এখনো পাইনি। পেলে যাবো। নৌকা প্রতীকের এজেন্টকে পেয়েছি। ফোন থাকায় সাংবাদিক বের করে দিয়েছে প্রিজাইডিং অফিসার, এজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমি যখন গিয়েছি তখন কিন্তু অনেক সাংবাদিক ছিল।

তিনি বলেন, ভোটার উপস্থিতি কম আমরাও দেখেছি। অভিজাত এলাকা। ভোটার হয়ত এ কারণেও আগ্রহী না। তবে প্রকৃত ঘটনা জানতে পারবো পরে। তবে ভোট পরার হার বাড়বে বলে আমার ধারণা।

তরিকুল ইসলামের ভোট বর্জনের বিষয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত দেখতে পারতেন। যদি সকালেই ভোট বর্জন করেন তাহলে তো উনি দেখতে পারলেন না শেষ পর্যন্ত কী হলো। ডিসি-এসপি রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা হয়েছে।

স্থানীয় নির্বাচনগুলোতেও খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কত শতাংশ ভোট পড়েছে সেটা এখনো পায়নি বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:২২   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আজিম উদ্দিন আর নেই
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ