প্রধানমন্ত্রীর সাথে কলা গাছের আঁশ থেকে শাড়ী, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর সাথে কলা গাছের আঁশ থেকে শাড়ী, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলের সাক্ষাৎ
মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩



প্রধানমন্ত্রীর সাথে কলা গাছের আঁশ থেকে শাড়ী, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ দুপুরে তাঁর সরকারী বাসভবন গণভবনে কলা গাছের আঁশ থেকে শাড়ী, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলটি সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রধানমন্ত্রী এ সময় সবার সঙ্গে কথা বলেন ও তাঁদের খোঁজ-খবর নেন। কলা গাছের আঁশ থেকে তৈরি শাড়িগুলোর কারিগর মৌলভীবাজারের অঞ্জলী দেবী এ সময় প্রধানমন্ত্রীকে শাড়ি দেখান।
এরপর প্রধানমন্ত্রী কলা গাছের আঁশ থেকে তৈরি প্রথম শাড়িটির তাঁতশিল্পী রাধাবতী দেবীর হাত ধরে তাঁকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে নিয়ে যান। সেখানে তিনি সবার সঙ্গে ছবি তোলেন।
পরে প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলের সকলকে উপহার দেন।

বাংলাদেশ সময়: ২২:১৮:৩০   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত
১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান
ইসরায়েলের বেইত শেমেশে ইরানের হামলা, নিহত অন্তত ৮
১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী
তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী: শাহজাহান চৌধুরী
গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
জুলাই চার্টারের আলোকে পুলিশ মৃত্যুর বিষয়ে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকাশক্তি - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ