ডেঙ্গু নির্মূলে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৯২ স্থান ও স্থাপনায় বিশেষ চিরুনি অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু নির্মূলে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৯২ স্থান ও স্থাপনায় বিশেষ চিরুনি অভিযান
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩



ডেঙ্গু নির্মূলে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৯২ স্থান ও স্থাপনায় বিশেষ চিরুনি অভিযান

ডেঙ্গু নির্মূলে ২২টি থানা ও পুলিশ ফাঁড়িসহ ২২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৩৪টি স্থান ও স্থাপনায়ও বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে আজ এই বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে আজ অঞ্চল-১ এ ৫টি থানা ও পুলিশ ফাঁড়ি এবং ১টি শিক্ষা প্রতিষ্ঠান, অঞ্চল-২ এ ৮টি থানা ও পুলিশ ফাঁড়ি এবং ১টি শিক্ষা প্রতিষ্ঠান, অঞ্চল-৩ এ ২টি থানা ও পুলিশ ফাঁড়ি এবং ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, অঞ্চল-৪ এ ৩টি থানা ও পুলিশ ফাঁড়ি এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠান, অঞ্চল-৫ এ ৪টি থানা ও পুলিশ ফাঁড়ি এবং ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি অঞ্চল-৬ এ ৩টি, অঞ্চল-৭ এ ৩টি, অঞ্চল-৮ এ ৩টি, অঞ্চল-৯ এ ৫টি এবং অঞ্চল-১০ এ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে আজ ব্রাদার্স ক্লাব, ধানমন্ডির সুপিরিয়র টাইপ সরকারি আবাসন, লাল ফকিরের মাজার, হোসনিদালান রোড, ছোট কাটরা জামে মসজিদ, মহানগর জেনারেল হাসপাতাল, আইজি গেটের বাংলাদেশ ব্যাংক কলোনি, শ্যামপুর বড় মসজিদসহ ৩৪টি স্থাপনা ও স্থানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪২:৫৬   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিরাপদ অভিবাসন নিশ্চিতে দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
চিকিৎসা করাতে এসে ছাগল হারালেন কৃষক, হাসপাতাল চত্বরেই চুরির অভিযোগ
গণভোটের রায় বাতিল করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: রফিকুল ইসলাম
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী
কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার দায়ে ৭ বছরের কারাদণ্ড
ফরিদপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৩ মাদক কারবারি আটক
ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
শিক্ষা অফিসের নির্দেশনা বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পরীক্ষা ফি আদায়
নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে - স্থানীয় সরকার মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ