নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
শুক্রবার, ২১ জুলাই ২০২৩



নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২১ জুলাই) সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের নির্বাচন হবে সংবিধানের আলোকে। এর বাইরে দেশে শান্তি বিনষ্টের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে আছে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন পূর্ববর্তী সরকারের প্রধান। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন নির্বাচনকালীন সরকারপ্রধান।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। গণতান্ত্রিক দেশে (যেমন জাপান, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স জার্মানি) যে সরকার দায়িত্ব পালন করছে, তারাই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করছে। শুধু পাকিস্তানকে কেন অনুসরণ করবে বিএনপি।

এ সময় মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি কদিন আগেই বলেছিলেন, পাকিস্তানই ভালো ছিল। তাই তো ওনারা পাকিস্তানকে অনুকরণ করবে।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি এখন হচ্ছে পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দি সিংহ। তারা গর্জন করতে পারে; কিন্তু তাদের অন্য কিছু করার সামর্থ্য নেই।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:১৩   ৩৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ