পলাতক যুদ্ধাপরাধী মোরশেদ মোশারফ ঢাকায় গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পলাতক যুদ্ধাপরাধী মোরশেদ মোশারফ ঢাকায় গ্রেফতার
রবিবার, ২৩ জুলাই ২০২৩



পলাতক যুদ্ধাপরাধী মোরশেদ মোশারফ ঢাকায় গ্রেফতার

পলাতক যুদ্ধাপরাধী মোরশেদ মোশারফ হোসেন মিয়াকে (৬৫) রাজধানীর শ্যামপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

রোববার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত মোরশেদ মোশারফ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মৃত আব্দুল হান্নান মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১০- এর একটি আভিযানিক দল শ্যামপুর থানার ফরিদাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোরশেদ মোশারফ হোসেন মিয়াকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোরশেদ মোশারফ দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন বলে জানিয়েছেন। পরে তাকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:১৪   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ