ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানী কূটনীতিকের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানী কূটনীতিকের সাক্ষাৎ
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩



ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানী কূটনীতিকের সাক্ষাৎ

ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সৈয়দ রেজা মিরমোহাম্মদী আজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)’র উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
সাক্ষাৎকালে তারা ঢাবি এবং ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করাসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। ঢাবি এবং ইরানের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় বৃদ্ধির ওপরও তারা গুরুত্বারোপ করেন।
ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষা, গবেষণা, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এবং ইরানের মধ্যে চমৎকার ঐতিহাসিক সম্পর্ক বিরাজ করছে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সৈয়দ রেজা মিরমোহাম্মদী ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তিনি ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য ঢাবি উপাচার্যকে আমন্ত্রণ জানান।
উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য ইরানের কূটনীতিককে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৫৮   ৩৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শ্রমিকদের নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে: মাসুদুজ্জামান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংবিধান সংশোধন কার্যক্রমে তরুণ প্রজন্মের মতামত ও সহযোগিতা গুরুত্বপূর্ণ: চিফ হুইপ
সময়ের চাহিদার সাথে সংগতি রেখে জাতীয় পরিকল্পনাকে আরো সমৃদ্ধ ও কার্যকর করা হচ্ছে - সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ