একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩২তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩২তম বৈঠক
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩



একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩২তম বৈঠক

ঢাকা, ২৫ জুলাই, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩২তম বৈঠক আজ কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।

সভাপতির আমন্ত্রণে বিএপিপিডি (বাংলাদেশ এসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ান অন পপুলেশন এ্যান্ড ডেভেলপমেন্ট) এর যুব উন্নয়ন জনসংখ্যার বহুমাত্রিকতা বিষয়ক সাব-কমিটি, বাল্যবিবাহ প্রতিরোধ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব-কমিটি এবং মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা বিষয়ক সাব-কমিটির সদস্য নাহিম রাজ্জাক, ফখরুল ইমাম, সৈয়দা রুবিনা আক্তার, উম্মে কুলসুম স্মৃতি, অদিবা আনজুম মিতা, উম্মে ফাতেমা নাজমা বেগম, মোছা: শামীমা আক্তার খানম আলোচনায় অংশ গ্রহণ করেন।

বৈঠকে জাতীয় যুবনীতির আলোকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবং জনমিতির বোনাস (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) অর্জনের লক্ষ্যে জাতীয় যুবনীতি-২০১৭ পর্যালোচনা শীর্ষক বিএপিপিডি (বাংলাদেশ এসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ান অন পপুলেশন এ্যান্ড ডেভেলপমেন্ট) এর যুব উন্নয়ন জনসংখ্যার বহুমাত্রিকতা বিষয়ক সাব-কমিটির সাথে যৌথ আলোচনা হয়। এছাড়া, বিগত ৩১তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে জাতীয় নীতিনির্ধারণী পরিচালক সভা আয়োজন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

জাতীয় যুবনীতি-২০১৭ দ্রুত হালনাগাদ করা এবং উক্ত কমিটিতে অভিজ্ঞ মতামত প্রদানের জন্য বিএপিপিডি (বাংলাদেশ এসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ান অন পপুলেশন এ্যান্ড ডেভেলপমেন্ট) এর সদস্যগণকে অন্তর্ভূক্ত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে যুবসমাজকে মাদক হতে দূরে রাখতে অবসর সময়ে বিনোদনমূলক কর্মকান্ডে অংশগ্রহণে উৎসাহিত করতে একটি প্রকল্প গ্রহণ করার সুপারিশ করা হয়।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০১:৩২   ৩১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ ৪২ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার
মধুখালীতে কিশোরীর মৃত্যু, মৃত্যুর আগে ভিডিওতে চারজনের নাম প্রকাশ
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের প্রকৃত শ্রমিক মনে করে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
রাষ্ট্রপতির কাছে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
স্পীকারের সাথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ