মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫



মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, ভেওলা মানিক চরের বহদ্দারহাট এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে সালাহউদ্দিন (৩৮) ও কক্সবাজার সদর উপজেলার সমিতি পাড়া এলাকার মোহাম্মদ সাফির ছেলে নূর মোহাম্মদ (৫২)।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতের দিকে হাতিয়ার টাংকির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযান চলাকালে ওই এলাকায় একটি বোটে তল্লাশি করা হয়। তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪ লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকা মূল্যের ৭৭০ বস্তা সিমেন্টসহ ২ জন পাঁচারকারীকে আটক করা হয়।
বিজ্ঞাপন

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাঁচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:২১   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ