যেভাবে পাইরেসি হলো ‘সুড়ঙ্গ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » যেভাবে পাইরেসি হলো ‘সুড়ঙ্গ’
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩



যেভাবে পাইরেসি হলো ‘সুড়ঙ্গ’

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে। বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে এটি। এছাড়া একাধিক সাইটে পুরো সিনেমাটির হল প্রিন্ট দেখা যাচ্ছে।

সিনেমাটির সম্পাদক সিমিত রায় অন্তরের ভাষ্য, ‘সুড়ঙ্গর পাইরেসি কপি পর্যবেক্ষণ করে যা বুঝলাম, এটা কোনো রেগুলার শো চলাকালীন রেকর্ড করা হয়নি। কারণ ভিডিওতে দর্শকদের কোনো রিঅ্যাকশন (প্রতিক্রিয়া) সাউন্ড নেই, দর্শকদের হাসির শব্দ নেই, কোনো উচ্চবাচ্য নেই! তার মানে, এটা দর্শকশূন্য হলে রেকর্ড করা হয়েছে।’

এ বিষয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ বাংলাদেশ থেকেই পাইরেসি হয়েছে। ভারতের সিনেমার কপি আর বাংলাদেশের কপির মধ্যে বেশকিছু পার্থক্য আছে, যা শুধু আমরাই (পরিচালক, সম্পাদক ও প্রযোজক) জানি।’

সিমিত রায় আরও বলেন, ‘ক্যামেরা ট্রাইপডে রেখে ভিডিওটি করা হয়েছে। কেননা ক্যামেরার কোনো ধরনের নড়াচড়া দেখা যায়নি। অতএব, এটার সঙ্গে সিনেমা হল কর্তৃপক্ষ জড়িত। একটা ফাঁকা হলে ট্রাইপডে ক্যামেরা সেট করে আড়াই ঘণ্টার সিনেমা রেকর্ড করা তো সম্ভব না, যদি হল কর্তৃপক্ষ এতে জড়িত না থাকে।’

সিমিতের বক্তব্য স্পষ্ট, যে হল থেকে এই ছবিটি চুরি হলো, সেটির সঙ্গে কর্তৃপক্ষ সরাসরি জড়িত। তা না হলে ফাঁকা হলে পুরো সিনেমা চালিয়ে ভিডিও ধারণ করা অসম্ভব।

শুধু মুভি-সিরিজ ডাউনলোড ওয়েবসাইটে নয়, ইউটিউবেও ছড়িয়ে পড়েছে সুড়ঙ্গর অসংখ্য কপি। এগুলো সরানোর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।

এ বিষয়ে ছবিটির নির্মাতা রায়হান রাফী বলেন, ‘কপিরাইট ক্লেইমের মাধ্যমে এরই মধ্যে ইউটিউবের সব কপি বন্ধ করা হয়েছে। তবে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে এখনো রয়ে গেছে কিছু কপি। সেগুলো ব্লক করার বিষয়ে কাজ চলছে।’

বাংলাদেশ সময়: ১৩:৩৪:৫৯   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ