ইসরাইলী সৈন্যের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলী সৈন্যের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩



ইসরাইলী সৈন্যের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি সংবাদ মাধ্যম বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
পশ্চিমতীরের উত্তরাঞ্চলে কালকিলিয়া শহরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ফারেস আবু সামারাহ (১৪)। মাথায় বুলেটের আঘাতে সে প্রাণ হারায়।
সরকারি ‘ওয়াফা’ বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, কালকিলিয়ার পশ্চিমে নাকার পাড়ায় দখলদার বাহিনী হামলা চালায়। তারা বাসিন্দা ও তাদের বাড়িঘর লক্ষ্য করে সরাসরি রাবার বুলেট, স্টেন গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুঁড়ে মারে।
এদিকে বুধবার পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি এবং মঙ্গলবার ইসরাইলি সৈন্যের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়।
উল্লেখ্য, ১৯৬৭ সালে মাত্র ছয়দিনের যুদ্ধে ইসরাইল পশ্চিম তীর দখল করে নেয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:১৪   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ