নিপুণ রায়ের অডিওতে শোনা যায়, তোমরা আগুন ধরাও : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিপুণ রায়ের অডিওতে শোনা যায়, তোমরা আগুন ধরাও : স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার, ২৯ জুলাই ২০২৩



নিপুণ রায়ের অডিওতে শোনা যায়, তোমরা আগুন ধরাও : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের ফেসবুকের একটি অডিওতে শোনা যায়, ‘তোমরা আগুন ধরাও, এগুলো আমাদেরকে দেখাতে হবে, জায়গা মতো দেখাতে হবে।’

তিনি বলেন, জায়গাটা কোনটা সেটা তিনি (নিপুণ রায়) নিজে জানেন। দাউ দাউ করে আগুন জ্বালানোর হুকুম তিনি দিচ্ছেন। সব জায়গা থেকে বিএনপির নেতারা এ ধরনের কাজের জন্য উৎসাহ দিচ্ছেন।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সব জায়গা থেকে বিএনপি নেতারা অগ্নিসন্ত্রাসের জন্য উৎসাহ দিচ্ছেন। আমরা এটার তীব্র নিন্দা প্রকাশ করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) নেতারা দাঁড়িয়ে গাড়ি চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন ও অবস্থান করেছেন, যাতে গাড়ি চলাচল না হয়। আমরা একটি ভিডিও পেয়েছি বিএনপির এক নেতার। বিএনপির ওই নেতা ভিডিওতে বলছেন, ‘জ্বালাও, আগুন জ্বালাও। আগুনের শট পাঠাতে হবে। তোমরা জ্বালিয়ে আমাকে কনফার্ম করো।’

বিএনপির যে নেতার কথা বলছেন তার শ্বশুরকে ডিবিতে এনে আপ্যায়ন করা হয়েছে। আরেকজন নেতাকে প্রধানমন্ত্রীর পিএস দিয়ে জুস খাইয়েছেন। যারা পুলিশের ওপর হামলা করার জন্য নেতৃত্ব দিল, তাদের আপনারা তোষামোদ করছেন– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নেহায়েত ভুল ধারণা। আমানউল্লাহ আমানকে যখন আটক করছে তখন দেখছেন রাস্তার মধ্যে পড়ে গিয়েছিল। আমাদের পুলিশ বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, মানবতার কাজও করেন। বঙ্গবন্ধু যেটা আহ্বান করেছিলেন মানবতার পুলিশ বাহিনী হওয়ার জন্য, সেই কাজটিই পুলিশ বাহিনী করেছেন। আমানউল্লাহ আমানকে পুলিশ নিয়ে হৃদরোগ হাসপাতালে ভর্তি করেছে, তার চিকিৎসাসেবা দিয়েছে।

‘আপনারা এটাও দেখেছেন– যখন কোকোর ডেডবডিটা নিয়ে আসে তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে দিন তার মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিয়েছিল। দরজা তো খোলেনি, বাইরে এসেও কুশল বিনিময় করেনি। সেই দৃশ্যও আপনাদের মনে আছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী মানবতার নেত্রী। তিনি মাদার অব হিউমিনিটি। এখানেও তিনি শুনেছেন গয়েশ্বর ও আমানউল্লাহ আমান আহত হয়েছেন। এ কথা শুনে প্রধানমন্ত্রী তাদের যথাযোগ্য চিকিৎসা কিংবা যা যা প্রয়োজন সেটা দিতে নির্দেশনা দিয়েছেন। এটাই হলো মানবতার নেতা। আরেকদিকে দেখছেন, জ্বালাও-পোড়াও নৃশংস হত্যাকাণ্ড করার জন্য নেতারা কি নির্দেশনা দেয়।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ ছয়টি বাস ও পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ করেছে বিএনপি। নবীনগর বিএনপির কোনো কর্মসূচি ছিল না, সেখানেও তারা বাসে আগুন ধরিয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৩:১৮   ৩৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ ৪২ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার
মধুখালীতে কিশোরীর মৃত্যু, মৃত্যুর আগে ভিডিওতে চারজনের নাম প্রকাশ
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের প্রকৃত শ্রমিক মনে করে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
রাষ্ট্রপতির কাছে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
স্পীকারের সাথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ