সিসি ক্যামেরায় উপনির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি

প্রথম পাতা » চট্টগ্রাম » সিসি ক্যামেরায় উপনির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি
রবিবার, ৩০ জুলাই ২০২৩



সিসি ক্যামেরায় উপনির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি

ঢাকা থেকে সরাসরি সিসি ক্যামেরায় চট্টগ্রাম-১০ উপনির্বাচনের ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩০ জুলাই) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট মনিটরিং করতে আসনটির ১৫৬টি কেন্দ্রে ১ হাজার ৫৬৩টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের কন্ট্রোলরুম থেকে সরাসরি ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও রাশেদা সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা।

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।

চট্টগ্রামের ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং নারী ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়াও এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২৩ জন।

প্রসঙ্গত, গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১২:০৬:২৭   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর
পোর্ট কাস্টম মিলে নতুন ধারা সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ
কুমিল্লা বোর্ডে এসএসসি’তে জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ