পিলখানায় বিজিবির মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিলখানায় বিজিবির মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন
রবিবার, ৩০ জুলাই ২০২৩



পিলখানায় বিজিবির মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বিজিবি সদরদপ্তর পিলখানায় মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর সফল বাস্তবায়নে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান কর্মসূচির উদ্বোধন করেন।

রোববার (৩০ জুলাই) সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

এসময় বিজিবি মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার সেই স্বপ্ন পূরণে বাংলাদেশ অনেকটাই অগ্রসর হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উপনীত হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে উন্নীত হবে।

তিনি বলেন, কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। গবাদিপশু উৎপাদনে, সবজি ও মৎস্য চাষে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। মৎস্য চাষে বাংলাদেশ সারা বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে, যা দেশের জন্য অনেক বড় প্রাপ্তি।

মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে একটি সুস্থ জাতি গঠন অত্যাবশ্যক। আর সুস্থ জাতি গঠনে আমিষের গুরুত্ব অপরিসীম। আর আমিষের সিংহভাগ চাহিদাই পূরণ করে মাছ। তাই বর্তমান প্রেক্ষাপটে মাছ চাষের বিকল্প নেই।

তিনি প্রতিটি বিজিবি সদস্যকে মৎস্য চাষে ব্রতী হয়ে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপিতে যেসব পুকুর, ডোবা ও জলাশয় রয়েছে তা সংস্কার করে মাছ চাষ করার আহ্বান জানান। শুধু কর্মস্থলেই নয়, বিজিবির সব সদস্যকে তাদের নিজ বাড়ির পরিত্যক্ত ডোবা, নালা ও জলাশয়ে মাছ চাষের পরামর্শ দেন। শুধু মাছের পোনা অবমুক্তকরণ নয়, সেগুলোর যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন বিজিবি মহাপরিচালক।

বিজিবির প্রতিটি পুকুর, ডোবা ও জলাশয়ে মাছ চাষ করে যদি সেগুলোর যথাযথ পরিচর্যা করা হয় তবে তা বাহিনীর আমিষের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৫৮   ৪৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনালি আমন ধান ঘরে তোলার অপেক্ষায় মাঠজুড়ে ব্যস্ত কৃষক
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
ঢাকার চারপাশের বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
বিভাগীয় শহরগুলোতে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ