নাটোরের সিংড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী রাসেল ও পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরের সিংড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী রাসেল ও পলক
সোমবার, ৩১ জুলাই ২০২৩



নাটোরের সিংড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী রাসেল ও পলক

জেলার সিংড়া ১২ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
আজ সোমবার বিকেল পাঁচটায় উপজেলার শেরকোলে নির্মাণ কাজের নাম ফলক উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহর ও গ্রামের ব্যবধান ঘুচাতে ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি বাস্তবায়ন করছেন। এরফলে শহরের সকল সুবিধা গ্রামে বসে পাওয়া যাচ্ছে। দেশের প্রায় ৪০০টি উপজেলায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণ কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হচ্ছে। এসব ষ্টেডিয়ামে খেলাধূলায় অংশগ্রহন করে মানুষের শারিরিক ও মানসিক প্রশান্তি অর্জন করা সম্ভব হবে।
আগামী ৫ আগস্ট দেশে প্রথমবারের মত বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রবর্তন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, শিক্ষার পর্যায় ভেদে এই বৃত্তির পরিমাণ হবে এক থেকে ২ হাজার টাকা।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, চলনবিল অধ্যুষিত সিংড়াকে একটি মানবিক জনপদ হিসেবে তৈরী করা হচ্ছে। আধুনিক সকল সুবিধা এই জনপদে নিশ্চিত করা হচ্ছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক নিঙ্গুইন উচ্চ বিদ্যালয় মাঠে চলনবিল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন। এরআগে ফয়েজ উদ্দিন আহমেদ্ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
রাতে সিংড়া কোর্ট মাঠে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যুব সমাবেশে যোগ দেবেন। এই সমাবেশে উপজেলার কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:১৭   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ