বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ। মঙ্গলবার (১ আগষ্ট) সকালে দুই নং রেইল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর ছাত্রলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

সকালে সংঠনের পক্ষ থেকে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট এবং সাধারণ সম্পাদক রাসেল প্রধানের নেতৃত্বে মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে তারা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির সহ-সভাপতি আনারুল হক, অনাবিল দাশ নির্ঝর, যুগ্ম-সাধারণ সম্পাদক সিমান্ত মল্লিক ও সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ান।

উল্লেখ্য, সোমবার (৩১ জুলাই) আগামী এক বছরের জন্য ৬ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এই কমিটি অনুমোদন দেন।

বাংলাদেশ সময়: ২২:২০:১১   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ