ফতুল্লায় হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩



ফতুল্লায় হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় হেরোইন সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের কে ফতুল্লা মডেল থানার শাসনগাও বিসিক এক নং গেইটের সামনে থেকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে পুলিশ ১ শত ৮০ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার শাসনগাও শাহী মসজিদ সংলগ্ন আলআমিন মিয়ার ভাড়াটিয়া মৃত সামছু ওরফে সামছের পুত্র খায়রুল ইসলাম আলী(২৭),একই এলাকার আছিমতলা ব্রিজের জাকির হোসেনের পুত্র ইমরান (২৮), মুসলিমনগর এতিম খানার আবুল কাশেমের পুত্র মেহেদী হাসান রাব্বি (২৬) ও কাশিপুর মাদবর বাড়ীর হেলাল সরকারের পুত্র আব্দুল আলীম (২৭)।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিসিক ১ নং গেইটের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ১ শত ৮০ পুরিয়া হেরোইন সহ খায়রুল ইসলাম আলী,ইমরান,মেহেদী হাসান রাব্বি ও আব্দুল আলিম কে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ২২:২৪:৪৮   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ