নাইজারে অভ্যুত্থান: নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে ফ্রান্স

প্রথম পাতা » আন্তর্জাতিক » নাইজারে অভ্যুত্থান: নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে ফ্রান্স
বুধবার, ২ আগস্ট ২০২৩



নাইজারে অভ্যুত্থান: নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে ফ্রান্স

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অভ্যুত্থান এবং ফরাসি দূতাবাসে হামলার জেরে দেশটি থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে ফ্রান্স। নাইজার থেকে ইউরোপের অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদে সরে যেতে সহায়তার কথাও জানিয়েছে ম্যাঁক্রো প্রশাসন।

গেল বুধবার (২৬ জুলাই) পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনী দেশটির রাজধানী নিয়ামে প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্ট বাজোমকে বন্দি করে অভ্যুত্থান ঘোষণা করে। পরে দেশটির সামরিক বাহিনী সেই অভ্যুত্থানে সমর্থন জানায়। নির্বাচিত সরকারকে উৎখাতের ঘটনায় তীব্র নিন্দা জানায় আফ্রিকান ইউনিয়ন, জাতিসংঘ এবং ফ্রান্সসহ অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়।

অভ্যুত্থানের নিন্দা জানানোয় রোববার (৩০ জুলাই) নাইজারের রাজধানীতে ফরাসি দূতাবাসের সামনে বিক্ষোভ করেন অনেকে। ফরাসি সরকারবিরোধী স্লোগানও দেন কেউ কেউ। একপর্যায়ে দূতাবাস চত্বরে আগুন দেয় বিক্ষোভকারীরা। ওই ঘটনার জেরে দেশটি থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে ফ্রান্স।

এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (০১ আগস্ট) থেকেই নাগরিকদের সরিয়ে নেয়া শুরু হয়েছে। ফরাসিদের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদে সরে যেতে সহায়তার কথাও জানিয়েছে ম্যাঁক্রো প্রশাসন। নাইজারের আকাশসীমা বন্ধ হওয়ার কারণে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম।

এদিকে নাইজারের সরকারকে সমর্থন জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ মালি ও বুরকিনা ফাসো। এরইমধ্যে দেশ দুটির সামরিক সরকার হুঁশিয়ার করে জানিয়েছে, নাইজারে বাইরের কোনো পক্ষ হস্তক্ষেপ করলে তা হবে যুদ্ধের শামিল।

বাংলাদেশ সময়: ১১:১৮:৫০   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার
চীনা প্রধানমন্ত্রী লি-শেহবাজ বৈঠক, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য যৌথ প্রচেষ্টার আহ্বান
ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো
ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া
চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ন্যাটো মিত্ররা
ট্রাম্প সমর্থিত গভীর সমুদ্র খননের উদ্যোগ ‘বেআইনি’: আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ