মাদাগাস্কারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রান্ড্রিয়ানিরিনা

প্রথম পাতা » আন্তর্জাতিক » মাদাগাস্কারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রান্ড্রিয়ানিরিনা
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫



মাদাগাস্কারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রান্ড্রিয়ানিরিনা

জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনে সরকার পতনের পর মাদাগাস্কারের অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সামরিক নেতা কর্নেল মাইকেল রানড্রিয়ানিরিনা। আজ শুক্রবার (১৭ অক্টোবর) অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।

জেন-জি আন্দোলনের মুখে গত সোমবার (১৩ অক্টোবর) আফ্রিকার দেশ মাদাগাস্কারে সরকার পতন ঘটে। দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। পরদিন মঙ্গলবার (১৪ অক্টোবর) সামরিক নেতা রানড্রিয়ানিলিনা জানান, সেনাবাহিনী দেশের দায়িত্বভার নিচ্ছে।

জেন-জি বিক্ষোভে সেনাবাহিনীর যে অংশ সমর্থন দিয়েছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল মাইকেল রান্ড্রিয়ানিরিনা। তিনি বলেন, সেনাবাহিনী দেশটির সব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল করছে। তবে সংসদের নিম্নকক্ষ বা জাতীয় পরিষদ বহাল থাকবে। এর আগে অবশ্য ডিক্রি জারি করে জাতীয় সংসদ ভেঙে দেয়ার চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা।

বাংলাদেশ সময়: ১৫:১৩:২৮   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ