গ্লোবাল লিগ: হাফ-সেঞ্চুরিতে সারেকে জয় উপহার দিলেন লিটন

প্রথম পাতা » খেলাধুলা » গ্লোবাল লিগ: হাফ-সেঞ্চুরিতে সারেকে জয় উপহার দিলেন লিটন
বুধবার, ২ আগস্ট ২০২৩



গ্লোবাল লিগ: হাফ-সেঞ্চুরিতে সারেকে জয় উপহার দিলেন লিটন

চতুর্থ ম্যাচে এসে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের লিটন দাস। তার ৫৯ রানের উপর ভর করে গতরাতে সারে জাগুয়ার্স ৬ উইকেটে হারিয়েছে ব্রাম্পটন উলভসকে। প্রথম তিন ম্যাচে মাত্র ৫৫ রান করেছিলেন লিটন।
ব্রাম্পটনে নিজেদের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে সারে। দুর্দান্ত বোলিং নৈপুন্যে ব্রাম্পটনকে বড় স্কোর করতে দেয়নি সারের বোলাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রানে মামুলি সংগ্রহ পায় ব্রাম্পটন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম। সারের খালিদ-ফোর্ড ও আয়ান ২টি করে উইকেট নেন।
১২৯ রানের টার্গেটে শুরুতেই চাপে পড়ে সারে। ২১ রানে ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে দলের অধিনায়ক পাকিস্তানের ইফতেখার আহমেদকে নিয়ে ব্র্রাম্পটনের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন লিটন। জুটির গড়ার চেষ্টায় সফল হন ইফতেখার ও লিটন। ১৬তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি দিয়ে দলের রান ১শ ও ব্যক্তিগতভাবে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন লিটন। হাফ সেঞ্চুরি পেতে ৪০ বর খেলেছেন লিটন।
১৮তম ওভারে কানাডার স্পিনার শহিদ আহমেদজাইর বলে আউট হওয়ার আগে ৩টি করে চার-ছক্কায় ৪৫ বলে ৫৯ রান করেন লিটন।
লিটন যখন ফিরেন, তখন ৯ রান দরকার ছিলো সারের। আয়ানকে নিয়ে বাকী কাজটুকু সাড়েন ইফতেখার। ১টি চার ও ২টি ছক্কায় ৪১ বলে অপরাজিত ৩৮ রান করেন ইফতেখার। ম্যাচ সেরা হন লিটন।
৬ ম্যাচে ৩ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো লিটনের সারে।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:১৯   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বসনিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো যুক্তরাষ্ট্র
কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া
দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্কুল বন্ধ ও ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা
স্পেনের সঙ্গে ড্র করা ইরাক হারল ভেনেজুয়েলার কাছে
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব
বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ