ইউক্রেনের ব্লাড ব্যাংকে রাশিয়ার বোমা হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের ব্লাড ব্যাংকে রাশিয়ার বোমা হামলা
রবিবার, ৬ আগস্ট ২০২৩



ইউক্রেনের ব্লাড ব্যাংকে রাশিয়ার বোমা হামলা

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের একটি ব্লাড ব্যাংকে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে হতাহতের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত আহত বা নিহতের সংখ্যা জানা যায়নি। খবর বিবিসির।

বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি ব্লাড ব্যাংকে রাশিয়া বোমা হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

তিনি বলেন, গত শনিবার (৪ আগস্ট) রাতে খারকিভের কুপিয়ানস্ক সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছে। উদ্ধারকর্মীরা এখন সেখানে আগুন নেভানোর চেষ্টা করছেন।

জেলেনস্কি বলেন, ‌‌‌‌‌‘যারা জীবনের মূল্য বোঝেন তাদের জন্য সন্ত্রাসীদের পরাজিত করা সম্মানজক।‘

সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে হামলাকারীদের ‘পশু’র সঙ্গে তুলনা করে জেলেনস্কি বলেন, হামলাকারীরা জীবন যাপনের জন্য প্রয়োজনীয় সবকিছু ধ্বংস করে দিতে চান।

তিনি আরও বলেন, ‘রাশিয়ার আগ্রাসন একটি অপরাধ।’ তবে বোমা হামলায় কতজন মারা গেছেন সে বিষয়ে কিছু জানাননি জেলেনস্কি।

এর আগে শনিবার কৃষ্ণসাগরে রাশিয়ার পতাকাবাহী একটি ট্যাংকারে ড্রোন হামলা চালায় ইউক্রেন। কার্চ প্রণালির কাছে চালানো ওই হামলায় নৌযানটির ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটির ১১ ক্রুর কেউই হতাহত হননি।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৩৮   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ