ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৭
সোমবার, ৭ আগস্ট ২০২৩



ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৭

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে ময়না বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ।

সোমবার (০৭ আগস্ট) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

ময়না বেগমের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দি গ্রামে। তিনি ওই গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী।

পরিচালক ডা. এনামুল হক জানান, ময়না বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার (৬ আগস্ট) দুপুরে হাসপাতালে ভর্তি হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ছয় রোগী। তার মধ্যে রাজবাড়ী জেলার তিন, ফরিদপুরের দুই এবং মাগুরা জেলার একজন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩৭ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন।

জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৮৭৮ জন । এর মধ্যে এক হাজার ৫৩৪ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সময়: ১২:২২:৫৯   ৪৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ