‘হস্তক্ষেপের হুমকির’ আশঙ্কায় আকাশ পথ বন্ধ করে দিয়েছে নাইজার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘হস্তক্ষেপের হুমকির’ আশঙ্কায় আকাশ পথ বন্ধ করে দিয়েছে নাইজার
সোমবার, ৭ আগস্ট ২০২৩



‘হস্তক্ষেপের হুমকির’ আশঙ্কায় আকাশ পথ বন্ধ করে দিয়েছে নাইজার

নাইজারের সামরিক জান্তা রোববার তাদের দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
তারা সতর্ক করে দিয়ে বলেছে, ’আকাশসীমা লঙ্ঘনের যেকোন প্রচেষ্টার তাৎক্ষণিক দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে’। খবর এএফপি’র।
দেশটির নতুন শাসকদের এক বিবৃতিতে বলা হয়, ‘হস্তক্ষেপের হুমকি’ মোকাবেলায় নাইজারের আকাশসীমা রোববার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিমানের ক্ষেত্রে এটি বহাল থাকবে। আর এ হস্তক্ষেপের হুমকি প্রতিবেশী দেশগুলোর প্রস্তুতির মধ্যদিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।’
খবরে বলা হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পশ্চিম আফ্রিকার ব্লক ইকোওয়াসের বেধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর এমন ঘোষণা আসলো।
ইকোওয়াস গত রোববার নাইজারের নতুন সামরিক শাসকদের এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বা সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ মোকাবেলার আল্টিমেটাম বেধে দেয়।
বাজুমকে গত ২৬ জুলাই ক্ষমতাচ্যুত করা হয়।
প্রেসিডেন্টের কার্যালয়ে তার নিজস্ব গার্ড সদস্যদের হাতে আটক হওয়ার মধ্যদিয়ে তিনি ক্ষমতা হারান।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৪৫   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না : ইরান
আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই
আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা
থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী
কুয়ালালামপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
মরক্কোতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ইস্তাম্বুলে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ