বিশ্বে করোনায় আরও ৮২ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ৮২ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত
বুধবার, ৯ আগস্ট ২০২৩



বিশ্বে করোনায় আরও ৮২ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৩৮ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৩০২ জন।

বুধবার (৯ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৩ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৩২ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৯২ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫২০ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ৯৩ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৩০ লাখ ১০ হাজার ৪৯৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৫ হাজার ৬৫১ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৫৭২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১০:৫২:৩৩   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ