মৌসুমের প্রথম ট্রফি জিতল বার্সেলোনা

প্রথম পাতা » খেলাধুলা » মৌসুমের প্রথম ট্রফি জিতল বার্সেলোনা
বুধবার, ৯ আগস্ট ২০২৩



মৌসুমের প্রথম ট্রফি জিতল বার্সেলোনা

প্রাক-মৌসুমের খেলা এখনও চলছে। এরইমধ্যে শিরোপার স্বাদ পেয়ে গেল কাতালান ক্লাব বার্সেলোনা। হুয়ান গাম্ফার ট্রফিতে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে তারা। মঙ্গলবার (৮ আগস্ট) চীনের অলিম্পিক স্টেডিয়ামে বার্সার জয় ৪-২ গোলে।

টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায়ই গোলের দেখা পেয়ে যায় বার্সা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার কোণাকুনি শট থেকে জালভেদ করেন রবার্ট লেওয়ান্ডোভস্কি। ২৩ মিনিটে অলিভার স্কিপের গোল থেকে ব্যবধান সমান করে টটেনহ্যাম। এরপর স্কিপই লিড এনে দেন টটেনহ্যামকে। ৩৬ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি।

প্রথমার্ধ পর্যন্ত টটেনহ্যামই এগিয়ে ছিল, তারা লিড ধরে রেখেছিল প্রায় শেষ পর্যন্ত। ৮১ মিনিটে ম্যাচে ২-২ গোলে সমতা আনেন ফেরান তোরেস। তাকে অ্যাসিস্ট করেন লামিনে ইয়ামাল। এরপর ৯ মিনিট পর গোল পান আনসু ফাতি।

যোগ করা সময়ে আরও একটি গোল করে বার্সা। ফারমিন লোপেজের পাস থেকে এবার গোল করেন আবদে এজালজুলি। শেস পর্যন্ত ৪-২ গোলের জয় তুলে নেয় তারা। গত বছরও নিজেদের ঘরেই হুয়ান গাম্ফার ট্রফি তুলেছিল বার্সা।

বাংলাদেশ সময়: ১০:৫৫:২৫   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ