রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩



রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৫৭৮ পিস ইয়াবা, ৬ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ২৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৭৩০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ৮ বোতল ফেনসিডিল ও ২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩৬:৪২   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরের দুর্গম চরাঞ্চল পরিদর্শনে ফরিদপুরের জেলা প্রশাসক
সরিষাবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষরোপণ
দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার
ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ