ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ভর্তি ১৪৫ জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ভর্তি ১৪৫ জন
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩



ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ভর্তি ১৪৫ জন

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৪৫ জন রোগী।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন: ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামে সুকুমার (৭৭) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সালমা বেগম (৪২)।

ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৮ আগস্ট) সুকুমার নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান তিনি। অপরদিকে সালমা বেগমও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে ১৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৪৫ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৩ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৯৫ জন।

তিনি আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন নয়জন। এর মধ্যে রাজবাড়ী জেলার চারজন, ফরিদপুরের তিনজন, মাগুরা জেলার একজন ও মাদারীপুরের একজন।

জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ২৮২ জন। এর মধ্যে ১ হাজার ৮৯০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:৩৮:৩৭   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরের দুর্গম চরাঞ্চল পরিদর্শনে ফরিদপুরের জেলা প্রশাসক
সরিষাবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষরোপণ
দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার
ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ