“ঢাকায় ৩৮তম পিপিডি নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত”

প্রথম পাতা » ছবি গ্যালারী » “ঢাকায় ৩৮তম পিপিডি নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত”
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩



“ঢাকায় ৩৮তম পিপিডি  নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত”

আজ ১০ আগস্ট, বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন Pertners in Population and Development (PPD)-এর ৩৮তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৮ আগস্ট থেকে শুরু হয়ে বৈঠকটি আজ ১০ আগস্ট, বৃহস্পতিবার শেষ হয়। আয়োজক দেশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন।

তিনদিন ব্যাপি চলা এই বৈঠকে দক্ষিণ-দক্ষিণ আঞ্চলিক রাষ্ট্রসমূহের উন্নয়নশীল ২৭টি সদস্য দেশের সংগঠন পিপিডি আন্তঃরাষ্ট্রীয় পারস্পরিক উন্নয়নের মাধ্যমে অন্তর্ভূক্ত দেশগুলোতে সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে। সদস্য দেশগুলো স্বাস্থ্য ব্যবস্থা, জনসংখ্যা এবং অর্থনৈতিক উন্নয়নে একে অপরের সাহায্যে এগিয়ে আসবে বলে বৈঠকে একমত পোষণ করা হয়।

সভায় সদস্য দেশগুলোতে সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে নির্বাহী সদস্যগণ আলোচনা করেন।

দক্ষিণ আফ্রিকার সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রী এবং পিপিডি’র বর্তমান সভাপতি H. E. Ms Lindiwe Zulu, এমপি, বেনিন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং পিপিডি’র নির্বাহী সদস্য H. E. Professor Benjamin I.B. Hounkpatin এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি মূল আলোচনায় অংশ নেন। আলোচনায় অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিগণ তাঁদের পক্ষ থেকে মতামত ব্যক্ত করেন।

আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কাজ করেছেন। প্রধানমন্ত্রী দেশের নারীদের স্বাবলম্বী করতে নানা উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশের জাতীয় সংসদেও বর্তমানে ৬৫ জন নারী সদস্য রয়েছে যার মধ্যে প্রধানমন্ত্রী ও স্পীকারও নারী। দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে বর্তমান সরকার নিরলস কাজ করে চলেছে। তবে, পিপিডি এর সদস্য দেশ হিসেবে দক্ষিণ-দক্ষিণ আঞ্চলিক উন্নয়নশীল সদস্য দেশগুলোতে মাতৃমৃত্যু হার এবং শিশু মৃতুহার কমাতে আরো জোড়ালো ভূমিকা পালন করতে একযোগে কাজ করতে হবে। উন্নয়নশীল সদস্য দেশগুলোতে দারিদ্র কমাতে সদস্য দেশগুলোর এক হয়ে কাজ করতে হবে। নারীর জন্য কাজের পরিধি বৃদ্ধি করতে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন যথাযথভাবে করা গেলে মাতৃ মৃত্যুহার, শিশু মৃত্যুহার কিংবা বাল্য বিবাহ অনেকাংশেই কমে আসবে। ”

পিপিডি’র পরবর্তী ২০তম Inter-Ministriral Conference on Population and Development আগামী ৩ অক্টোবর, ২০২৩ জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:১৯   ৫৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ