সরিষাবাড়ীতে প্রকৌশলী হেলালের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে প্রকৌশলী হেলালের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩



সরিষাবাড়ীতে প্রকৌশলী হেলালের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জামালপুর প্রতিনিধি : “লাগাও বৃক্ষ বাচাও দেশ, সবুজে সবুজে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর উদ্যোগে শোকাবহ আগস্টের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মরণার্থে পরিবেশ সুস্থ্য ও সুন্দর রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টায় ঐতিহ্য বিদ্যাপীঠ সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের ১২শ শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

এছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, সহকারী শিক্ষক শাহজাহান আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এম এ জলিল সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ প্রসঙ্গে মাহবুবুর রহমান হেলাল বলেন বর্তমানে আমাদের দেশে যে তাপমাত্রা সেই অনুকূলে বেঁচে থাকতে হলে গাছ লাগানোর কোন বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ২২:৫১:২১   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মধুখালীর ১১টি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সততা চর্চায় গুরুত্বারোপ
বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন
নিউজ টু নারায়ণগঞ্জ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কথা কাটাকাটির জেরে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
মধুখালী পেঁয়াজ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ৩
ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ