ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩



ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

শরীয়তপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইসলাম ফকির ও রাকিব মন্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১১ আগস্ট) তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮ চট্টগ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মো. মুহতাসিম রসুল গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, শরীয়তপুর সদর উপজেলার উত্তর মধ্যপাড়া গ্রামের মৃত লোকমান ফকিরের ছেলে ইসলাম ফকির (২২) ও মৃত ছামাদ মন্ডলের ছেলে রাকিব মন্ডল (২২)।

মাদারীপুর র‌্যাব ক্যাম্প জানায়, ২০১৯ সালের ৩০ জুন এক কিশোরীকে শরীয়তপুর বাসস্ট্যান্ড থেকে অপহরণ করে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে আসামিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। কিন্তু তারা ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। পলাতক অবস্থায় তারা দেশের বিভিন্ন স্থানে নির্মাণ শ্রমিক ও যানবাহন শ্রমিকের ছদ্মবেশে নিজেদেরকে আত্মগোপনে রাখে। বিষয়টি র‌্যাবের নজরে এলে দুই আসামিকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন টাইগার পাস এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-৮ আরও জানায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদের পালং মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। র‌্যাবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঢাকা পোস্টকে বলেন, কিশোরীকে অপহরণ করে পালাক্রমে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের পালং থানায় নিয়ে আসা হচ্ছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬:১০:১১   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ