হিলিতে পেঁয়াজের টনে বেড়েছে ১০ হাজার টাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিলিতে পেঁয়াজের টনে বেড়েছে ১০ হাজার টাকা
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩



হিলিতে পেঁয়াজের টনে বেড়েছে ১০ হাজার টাকা

হিলি স্থল বন্দরে আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে টন প্রতি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ১০ হাজার টাকার ওপরে।

শুক্রবার (১১ আগস্ট) হিলির পেঁয়াজের আড়তে সরেজমিনে দেখা গেছে, প্রতিটি আড়তের ঘরের মেঝেতে আলাদা আলাদা করে সাজিয়ে রাখা হয়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ। নাসিক জাতের পেঁয়াজের দাম চাচ্ছে ৪৫ টাকা। আবার কিছু পেঁয়াজের দাম ৪০ টাকার ওপরে।

বগুড়া থেকে হিলিতে পেঁয়াজ কিনতে আসা পাইকার আব্দুস ছবুর জানান, হিলি থেকে প্রতিনিয়ত পেঁয়াজ নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। আজকেও আসছি পেঁয়াজ নেয়ার জন্য। পেঁয়াজের যে ঊর্ধ্বমুখী দাম কীভাবে নেব ভেবে পাচ্ছিনা।

আরেক পাইকার ইয়াসিন আলী বলেন, গত ৭ দিন আগে বন্দর থেকে পেঁয়াজ কিনেছিলাম ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে। দুই দিন আগেও কিনেছিলাম ৩৫ টাকা। অথচ আজকে সে পেঁয়াজের দাম চাচ্ছে ৪০ টাকার ওপরে। পেঁয়াজটা কীভাবে নেব।

আরেকজন জানান, কখনো বাড়ে, কখনো-কমে। এভাবেই চলছে দেশের পেঁয়াজের বাজার। গত ৭ দিন আগেও হিলি বন্দরে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও কয়েকদিন থেকে আবারও ঊর্ধ্বমুখী এই কাঁচা পণ্যের দাম। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম। এতে চরম বিপাকে পড়তে হচ্ছে আমাদের মত ছোট পাইকারদের।

পেঁয়াজের দাম এভাবে বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, হিলি স্থলবন্দরে ভারতের মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয়। হিলি থেকে দূরত্ব প্রায় আড়াই হাজার কিলোমিটারের ওপরে। আসতে সময় লাগে ৪-৫ দিন। ভারতের বিভিন্ন জায়গায় অতিরিক্ত বন্যার কারণে সেদেশের কৃষকরা জমি থেকে পেঁয়াজ তুলতে পারছে না। যে কারণে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এজন্য দাম বৃদ্ধি পেয়েছে।

আরেকজন ব্যবসায় বলেন, দেশের বাজারে কোন পণ্যের চাহিদা বাড়লে ভারতীয় ব্যবসায়ীরা কৌশলে তার দাম বাড়িয়ে দেয় এবারও তারা বন্যার অজুহাতে দাম বাড়িয়ে দিয়েছে পেঁয়াজের।

হিলি বন্দরের তথ্য মতে, ১ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ৮ কর্ম দিবসে ভারতীয় ৩৪৭ ট্রাকে ১০ হাজার ২৭৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৪৩   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউএসএস আব্রাহাম লিংকন: নাবিকদের দুরবস্থার খবর ‘অতিরঞ্জিত’, দাবি মার্কিন নৌবাহিনীর
আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন
আল কোরআন ও আল হাদিস
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
ছাত্রদলের নতুন কমিটির গঠন নিয়ে যা জানালেন রিজভী
অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী
জুমার নামাজের আগে জঙ্গিবাদ, মাদক ও দাঙ্গা প্রতিরোধে ওসির সচেতনতামূলক বক্তব্য
গণতন্ত্র ফিরে পেয়েছি, স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ
সরিষাবাড়ীতে অসহায় ব্যক্তির দোকান দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪০ সন্দেহভাজন হাম রোগী, মোট শনাক্ত ৪৫৭১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ