মুক্তির কয়েক ঘণ্টা পরেই অনলাইনে ফাঁস ‘গদর টু’

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তির কয়েক ঘণ্টা পরেই অনলাইনে ফাঁস ‘গদর টু’
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩



মুক্তির কয়েক ঘণ্টা পরেই অনলাইনে ফাঁস ‘গদর টু’

প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে আমিশা প্যাটেল ও সানি দেওল অভিনীত সিনেমা ‘গদর টু’। এটি নির্মাণ করেছেন অনিল শর্মা।

শুক্রবার (১১ আগস্ট) হলে মুক্তির কয়েক ঘণ্টা পরেই অনলাইনে ফাঁস হয়ে গেছে সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যম জানায়, পাইরেসির কবলে পড়েছে সানি-আমিশার ‘গদর টু’ সিনেমা। হলে মুক্তির কয়েক ঘণ্টা পরই অনলাইনে ফাঁস হয় সিনেমাটি। এখন অবৈধ কিছু ওয়েব সাইটে দেখা যাচ্ছে সিনেমাটি।

বর্তমানে এসব ওয়েব সাইটের লিংক ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ৩৭০ থেকে ১০৮০ রেজুলেশনে পুরো সিনেমা বিনামূল্যে দেখতে পাচ্ছেন সিনেমাপ্রেমীরা।

মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ফাঁস হয়েছিল। এবার ফাঁস হলো পুরো সিনেমা।

জানা গেছে, ২২ বছর আগে মুক্তি পায় অনিল শর্মা নির্মিত আমিশা ও সানি অভিনীত সিনেমা ‘গদর: এক প্রেম কথা’। বলিউডের ইতিহাসে সবচেয়ে হিট সিনেমাগুলোর অন্যতম এটি।

দীর্ঘ বিরতির পর নির্মিত হয়েছে ‘গদর টু’। জি স্টুডিও প্রযোজিত এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন আমিশা ও সানি।

‘গদর টু’ সিনেমায় সানি-আমিশা ছাড়া আরও অভিনয় করেছেন— গৌরব চোপড়া, লাভ সিনহা, মীর সরওয়ার, রোহিত চৌধুরী প্রমুখ। এই সিনেমার গানেও অনেক চমক রয়েছে। উদিতজি, অলকা ইয়াগনিক ছাড়াও অরিজিৎ সিং ‘গদর টু’র জন্য গেয়েছেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ১৬:৪৬:০৭   ৪০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজন, স্বামী-স্ত্রীর অবস্থা সংকটাপন্ন
রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের নিরাপত্তায় মাঠে ৬ প্লাটুন বিজিবি
টুকুর বাড়িতে অগ্নিসংযোগের জেরে পাবনার বেড়ায় বিএনপি-আ. লীগ সংঘর্ষ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
মধুখালীতে ফেসবুক পেজে সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সন্মেলন
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ার পরিকল্পনা সরকারের
জিয়াউর রহমানের হাতেই আধুনিক সেনাবাহিনীর ভিত্তি স্থাপিত হয়: রিজভী
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ