দেশের মানুষ অগ্নি সন্ত্রাসীদের চিনে ফেলেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের মানুষ অগ্নি সন্ত্রাসীদের চিনে ফেলেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩



দেশের মানুষ অগ্নি সন্ত্রাসীদের চিনে ফেলেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের মানুষ অগ্নি সন্ত্রাসীদের চিনে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জনগণই এসব সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেবে।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা-১২ আসন ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা শুনেছেন এক নেত্রী বলছেন, লন্ডনের নেতা চাচ্ছেন দাউ দাউ (আগুন) করে জ্বালাতে, এরপরই দেখলাম সাভারে ও অন্যান্য জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে। অগ্নি সন্ত্রাসীরা আবার এক হচ্ছে।

তিনি বলেন, বিএনপি নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। অন্যদিকে জনগণ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ আওয়ামী লীগ জনগণের শক্তিকে বিশ্বাস করে। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, তাকে কখনও পাব না। কিন্তু তার কন্যা শেখ হাসিনা একে একে বঙ্গবন্ধুর সব স্বপ্ন বাস্তবায়ন করছেন। ১৫ আগস্টে কী হয়েছে আমরা সবাই জানি। কারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারা মাস্টারমাইন্ড ছিল সবাই জানে। শেখ মনি ও আব্দুর রব সেরনিয়াবাতসহ যাকেই তারা মনে করেছে ঘুরে দাঁড়াবে, তাকেই তারা হত্যা করেছে।

সভায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭:০৬:৫৭   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায় সংবর্ধনা
আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ