মৌলভীবাজারে জঙ্গি আস্তানা থেকে ১৩ জন আটক : সিটিটিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মৌলভীবাজারে জঙ্গি আস্তানা থেকে ১৩ জন আটক : সিটিটিসি
শনিবার, ১২ আগস্ট ২০২৩



মৌলভীবাজারে জঙ্গি আস্তানা থেকে ১৩ জন আটক : সিটিটিসি

মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নারীসহ ১৩ জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান।

শনিবার (১২ আগস্ট) সকালে অভিযান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অভিযান চালিয়ে ১০ জঙ্গিকে আটক করা হয়েছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। আটককৃতদের এর মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ শিশু রয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেট, নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা, জঙ্গি প্রশিক্ষণ সামগ্রিক ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

আটক ১০ জন হলো, সাতক্ষীরার শরীফুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের খায়রুল ইসলাম (২২), সিরাজগঞ্জের রাফিউল ইসলাম (২২), নারায়ণগঞ্জের মেঘনা (১৭), নারায়ণগঞ্জের আবিদা (১২ মাস), পাবনার শাপলা বেগম (২২), জুবেদা (১৮ মাস), হুজাইফা (৬), নাটোরের মাইশা ইসলাম (২০), বগুড়ার মোছা. সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার আমিনা বেগম (৪০) ও মোছা. হাবিবা বিনতে শফিকুল (২০)।

অভিযান শেষে মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল নতুন একটি উগ্রবাদী সংগঠন অনেক লোককে প্রশিক্ষণ দিয়েছে। মৌলভীবাজারের যে কোনো একটি পাহাড়ে তারা তাদের আস্তানাটি তৈরি করেছে এমন তথ্যের ভিত্তিতে ‘অপারেশন হিলসাইড’ চালানো হয়। ঢাকায় একজনকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি এই জঙ্গি আস্তানা থেকে তার পরিবারকে আনার জন্য গিয়েছিলেন।

তিনি জানান, সাড়ে ৪ ঘণ্টার এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’। এটি নতুন একটি সংগঠন, নাম হচ্ছে ‘ইমাম মাহমুদের কাফেলা’। বাংলাদেশে যে সব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে, সেগুলোর বাইরে এটি একটি নতুন সংগঠন। এই সংগঠনের যে মূল ব্যক্তি তার নামও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪:৫১:০৪   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক
বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে পিংক বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ, লাইব্রেরি উদ্বোধন
নারায়ণগঞ্জ সদরে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কর্মশালা: ১৫ প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন বিতরণ
চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ