মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
শনিবার, ১২ আগস্ট ২০২৩



মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলাম রিয়াদুলকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১২ আগস্ট) সকালে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম এ তথ্য জানান। এর আগে শুক্রবার দিনগত রাতে জয়পুরহাট সদর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আমিনুল ইসলাম সদর উপজেলার পারুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমান তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই রাতে আমিনুল ইসলাম রিয়াদুলসহ ডাকাত দল প্রাচীর টপকে মজিবরের ঘরে প্রবেশ করে। পরে তাকে ছুরিকাঘাত করে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান তারা। স্থানীয় লোকজন মজিবরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে একই বছরের ১৯ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় মামলা করেন। পরে ২০২৩ সালের ১৯ জুন জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম দীর্ঘদিন বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৫২   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ