জাতির পিতার হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি পৃথিবীর জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন- ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতির পিতার হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি পৃথিবীর জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন- ডেপুটি স্পীকার
রবিবার, ১৩ আগস্ট ২০২৩



জাতির পিতার হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি, পৃথিবীর জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন- ডেপুটি স্পীকার

সাঁথিয়া, ১৩ আগস্ট, ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দিয়েছেন। মাত্র ৫৫ বছরের জীবনে তিনি ১৪ বছর কারাগারে ছিলেন, ২ বার ফাসির মুখোমুখি হয়েছেন তবুও পরাজিত শক্তির নিকট মাথা নত করেন নি। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সকল ক্ষেত্রে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন। যার নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি তাঁকেই সপরিবারে হত্যা করে বিশ্বাসঘাতকের দল। এরপর নৃশংসতম হত্যাকাণ্ডের বিচার বন্ধ করে দিতে ইনডেমনিটি দেয়া হয়। এটাই পৃথিবীর জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন।

আজ (রবিবার) সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন। এসময় তিনি নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ডেপুটি স্পীকার বলেন, স্বাধীনতা বিরোধীদের হত্যাকাণ্ড ও চক্রান্ত মোকাবেলা করে আজকে বাংলাদেশকে উন্নয়নের এই জায়গায় নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিদ্যালয়গুলোতে নতুন ভবন দিয়েছেন, অনেক প্রতিষ্ঠানকে সরকারীকরণ করেছেন। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পুষ্টি বিকাশে দুধ ডিম দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। যাতায়াতের সুবিধার্থে রাস্তাঘাট নির্মান করেছেন। সারাদেশে আর্থসামাজিক ও পারিবারিক উন্নয়ন ঘটিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ আলহাজ্ব রবিউল করিম হিরু এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বেলায়েত আলী বিল্লু, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৪৬   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত
১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান
ইসরায়েলের বেইত শেমেশে ইরানের হামলা, নিহত অন্তত ৮
১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী
তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী: শাহজাহান চৌধুরী
গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
জুলাই চার্টারের আলোকে পুলিশ মৃত্যুর বিষয়ে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকাশক্তি - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ