আওয়ামী লীগ রাষ্ট্রপরিচালনায় সফল, রাজপথেও সফল: কৃষিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ রাষ্ট্রপরিচালনায় সফল, রাজপথেও সফল: কৃষিমন্ত্রী
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



আওয়ামী লীগ রাষ্ট্রপরিচালনায় সফল, রাজপথেও সফল: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগ রাষ্ট্রপরিচালনায় যেমন সফল, রাজপথের আন্দোলনেও তেমনি সফল বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটি রাষ্ট্রপরিচালনায় অসাধারণ সাফল্য দেখিয়েছে।

সোমবার (১৪ আগস্ট) ঢাকার উত্তরায় ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে সারা বিশ্বে দেশকে মর্যাদা ও সম্মানের অনন্য উচ্চতায় তুলেছে। আওয়ামী লীগের সুসংগঠিত নেতাকর্মীরাও রাজপথে সাফল্য দেখিয়েছে। কাজেই, বিএনপি আন্দোলন করে কখনও সফল হতে পারবে না।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চাচ্ছে। ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও তাণ্ডবের মাধ্যমে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তা রুখতে হবে।

মন্ত্রী বলেন, জিয়া-মোশতাক অবৈধভাবে ক্ষমতায় এসেছিল। তারপর তা বৈধ করতে সংবিধান সংশোধন করেছিল। আগামী দিনে যেন কোনো অশুভ শক্তি, অসাংবিধানিক শক্তি অবৈধভাবে ক্ষমতায় আসতে না পারে এবং অবৈধ ক্ষমতাকে বৈধ করতে সংবিধানকে কাটাছেঁড়া করতে না পারে, সে ব্যাপারে সচেতন থাকতে হবে।

জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িতদের বিচার হয়েছে; কিন্তু এর পেছনে যারা ছিল, তাদের মুখোশ উন্মোচন করা দরকার। একটি কমিশন গঠন বা আইনী কাঠামোর মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। তদন্তের মাধ্যমে নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন করতে পারলে জিয়াউর রহমানেরও শাস্তি হতো।’

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিব হাসানের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এবং দলের স্থানীয় নেতারাও বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:০৯   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চট্টগ্রামে আধুনিক তথ্য কমপ্লেক্সের স্থান পরিদর্শনে তথ্য সচিব
দেশের মালিকানা বুঝে নিতে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিন’
বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে : মাহফুজ আনাম
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স
১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের
শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ উপদেষ্টার
জামালপুরে গণঅধিকার পরিষদে ধস, শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন চব্বিশ চলবে : শফিকুর রহমান
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ : স্বরাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ